ব্রেকিং নিউজঃ

জাওয়াহিরির লাশ নিয়ে মুখ খুলল তালেবান

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরির লাশ খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার জানিয়েছেন।

গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে ড্রোন থেকে দুটি মিসাইল ছুড়ে জাওয়াহিরিকে হত্যা করা হয়।

যখন ড্রোন থেকে মিসাইল ছোড়া হয় তখন তিনি সেখানে একটি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। তবে মিসাইল হামলায় জাওয়াহিরির পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি।

অবশ্য সেই সময় মার্কিন ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করলেও তালেবানের তরফ থেকে জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পরে মার্কিন বিমান হামলায় জাওয়াহিরি আফগানিস্তানে বাস্তবেই নিহত হয়েছেন কিনা তা তদন্ত শুরু করে তালেবান।

এক দশকের বেশি আগে আল কায়েদার তৎকালীন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই ওই সংগঠনের ওপর সবচেয়ে বড় আঘাত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

খবর রয়টার্সে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031