ব্রেকিং নিউজঃ

আইনমন্ত্রী আনিসুল হকের মা আর নেই

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রী শোক বার্তায় জাহানারা হকের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনি ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।

জাহানারা হক গত ২৭ অক্টোবর ২০১৯ তারিখ থেকে এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

আজ শনিবার বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930