ব্রেকিং নিউজঃ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার কেন্দ্রীয় সিদ্ধান্তে তাৎক্ষণিভাবে নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর দক্ষিণের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসব মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মতিঝিল থানা বিএনপি কমলাপুর থেকে, পল্টন থানা বিএনপি শান্তিনগর থেকে, শাহবাগ থানা বিএনপি ঢাকা মেডিকেল কলেজ ২নং গেট থেকে শুরু করে বঙ্গবাজার, যাত্রাবাড়ী থানা বিএনপি শহীদ ফারুক সড়কে বিক্ষোভ মিছিল করে।

এ ছাড়া শ্যামপুর থানা বিএনপি ধোলাইপাড় থেকে, সূত্রাপুর থানা বিএনপি জনসন রোড এলাকায়, খিলগাঁও থানা বিএনপি সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ড থেকে গোড়ান বাজার, চকবাজার থানা বিএনপি উর্দ্দু রোড থেকে শুরু করে রয়েল হোটেল লালবাগ চৌরাস্তা পর্যন্ত, কদমতলী থানা বিএনপি জুরাইন রেলগেট থেকে ধোলাইপাড় সড়কে মিছিল করে।

এছাড়াও গেন্ডারিয়া, ওয়ারী, বংশাল, কোতয়ালী, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা, রমনা, লালবাগ, হাজারীবাগ, ধানমণ্ডি, কলাবাগান, নিউমার্কেট থানা বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ৭, ১১, ১২, ১৩, ০৯, ১০, ০৮, ৯৩, ০৪, ১৪, ১৬, ৯৪, ৩৮, ৪২, ৯৭, ২১, ৪১, ৩৭, ২৩, ৯৮, ৩৯, ৪০সহ উত্তরের সব ওয়ার্ডেই বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিল থেকে শাহ আলী থানাধীন ৯৩নং ওয়ার্ডের ৩নং ইউনিট বিএনপির সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও পল্ল­বী থানাধীন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আকিল মাহামুদ, মিরপুর থানাধীন ১৩নং ওয়ার্ডের ১০নং ইউনিটের সভাপতি শাহিন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামকেও গ্রেফতার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930