ব্রেকিং নিউজঃ

নুসরাত জাহানের পুরো পরিবার করোনা আক্রান্তের শঙ্কায়

কলকাতার সংসদ সদস্য ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের পিতার করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে একই বাড়িতে থাকার সুবাদে নুসরাতের মা এবং বোন-কে সরকারি নির্দেশিকা মেনে হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) থেকে আপাতত ১৪ দিন বাড়িতেই থাকবেন তাঁরা।

গত ১৩ এপ্রিল নুসরাতের পিতাকে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সেই অভিনেত্রী-সাংসদের পিতার জ্বর, সর্দিকাশি এবং শ্বাসকষ্ট রয়েছে। করোনার যাবতীয় উপসর্গ দেখা দেওয়ায়, তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা গিয়েছে তার করোনা সংক্রমণ হয়েছে। নুসরাত পিতার  করোনা সংক্রমণের কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন,  পিতার প্রথম টেস্ট পজিটিভ এসেছে এ কথা সত্যি।

কিন্তু উনার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। তিনি কলকাতার বাইরেও যাননি। তবে তিনি বাজারে গিয়েছিলেন। সে খান থেকেও সংক্রমণ হতে পারে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাতের পিতার অবস্থা স্থিতিশীল।  আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031