ব্রেকিং নিউজঃ

যার একটু জলাধার আছে, মাছ চাষ করেন: প্রধানমন্ত্রী

নিরাপদ পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে নিজ নিজ এলাকার নদী, খাল, বিল বা পুকুরে মাছ চাষের আহ্বান জানিয়েছেন তিনি।  পাশাপাশি মৎস্য প্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

শেখ হাসিনা বলেছেন, আমি কিছুক্ষণ আগেই লেকে আবার মাছ ছেড়ে এলাম। আশা করি এভাবে সবাই, যার যার জলাধার আছে, যার যেখানে একটু জলাধার আছে, সেখানে আপনারা মাছের চাষ করেন।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় হাওড় অঞ্চলে মৎস্য উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হাওড়, বাঁওড়, খাল, বিল, বিভিন্ন জলাধার রয়েছে আমাদের। যার যেখানে এই ধরনের জলাধার আছে তারা মাছ চাষের দিকে একটু নজর দিন। মাছের সঙ্গে কাঁকড়া, শামুক আছে, ঝিনুক আছে এসবও করা যায়। সেগুলো করতে পারলে আমাদের নিজেদের কোনো অভাব থাকবে না। রপ্তানিক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য দিতে পারব।

জনগণের পুষ্টি নিশ্চিতে মাছের গুরুত্ব অপরিসীম বলে জানান প্রধানমন্ত্রী।  তিনি বলেন, পুষ্টিটা আসবে মাছ, ডিম, দুধ ও মাংসের মাধ্যমে। শুধু আমরা নিজেদের চাহিদা মেটাব না, আমরা এগুলো প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠাতে পারব।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় এবং দক্ষিণ অঞ্চলে প্রায় প্রতিটি নদীর ওপর সেতু করে দেওয়ায় যাতায়াত ব্যবস্থা ‘উন্নত ও সহজ’ হয়েছে।

সেসব অঞ্চলে এখন মাছ চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। এ বিষয়ে আমি মনে করি আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আরও বেশি উদ্যোগ গ্রহণ করবেন। কারণ দক্ষিণ অঞ্চলেই এখন আরও একটু গুরুত্ব দিতে হবে।

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ অনুষ্ঠানে ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক পদক তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930