ব্রেকিং নিউজঃ

দেশের এই মহামারিতে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়: ওবায়দুল কাদের

করোনাভাইরাস মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের এই মহামারিতে (করোনাভাইরাস) জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।’

তিনি বলেন, ‘ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবিলা করতে হবে।’

এই সংকটে চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছেন, তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।’

ডা. মঈন উদ্দিন মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থারা সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুজিবনগর দিবস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031