ব্রেকিং নিউজঃ

যেভাবে আপনার ব্যবহৃত মাস্ক পরিস্কার রাখবেন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ এখন মাস্ক ব্যবহার করে থাকেন। শুধু ব্যবহার করলেই হবে না, নিয়মিত মাস্ক পরিষ্কারও করতে হবে। কারণ অপরিষ্কার মাস্ক ব্যবহার করে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য এন-৯৫ মাস্কসহ সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্কও পরিষ্কার করতে হবে।

যেভাবে মাস্ক পরিষ্কার করবেন:
১. মাস্কে সরাসরি হাত দেবেন না। ঘরে ফেরার পর মাস্ক খুলুন। দড়ি, ফিতা বা রাবার ব্যান্ডের অংশ ধরে।

২. সাবান বা ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে ধুয়ে নিন।

৩. মাস্ক ধোয়ার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন ছাদের কোনো আংটায়। কড়া রোদে শুকোতে দিতে পারলে উত্তম।

৪. গরম পানিতেও মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এতে জীবাণুমুক্ত হবে মাস্ক।

৫. শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।

৬. শুকানোর পর তাকে ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই আপনার মাস্ক ফের ব্যবহারের জন্য তৈরি।

৭. ভালোভাবে না শুকিয়ে ভেজা মাস্ক পরা যাবে না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

 

পোস্টটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930