ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে নতুন মৃত্যু ৩, আড়াইশ ছাড়াল আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় তিন মারা গেছেন বলেই জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। তবে গত ২৪ ঘন্টায় কোন সুস্থ হবার সংবাদ নেই।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ২৬৪ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ১৬ জনের আর সুস্থ হয়েছেন ৬ জন।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী মারা যান। পরে ৪ এপ্রিল এক আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়।

৬ এপ্রিল শীতলক্ষ্যা এলাকায় একজন এবং চাষাঢ়ার মাসুদাপ্লাজার মালিক মারা যান। ৭ এপ্রিল দেওভোগে একজন গিটারিস্ট মারা যান। ৮ এপ্রিল সিদ্ধিরগগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি এবং ৯ এপ্রিল ফতুল্লার সস্তাপুরে এক ব্যবসায়ী মারা যান।

১২ এপ্রিল দেওভোগের এক ব্যক্তি, চাষাঢ়ায় এক ফার্মেসীর মালিক ও ফতুল্লার ইসদাইরের এক নারী মারা যান। ১৩ এপ্রিল সিদ্ধিরগঞ্জের ও ফতুল্লার ধর্মগঞ্জে দুই নারী মারা যান। ১৫ এপ্রিল খানপুরে এক নারী ও বন্দরের এক ব্যক্তি মারা যান।

এর আগে ৫ এপ্রিল জেলায় ছয়জন ও ৬ এপ্রিল ১২ জন আক্রান্তের সংবাদ জানান সিভিল সার্জন। ৭ এপ্রিল ১৫ জন আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। ৮ এপ্রিল জেলায় তিনজন শনাক্ত এবং ৯ এপ্রিল ১৩ জন আক্রান্ত হওয়ার সংবাদ জানান সিভিল সার্জন।

১০ এপ্রিল জেলায় ১৬ জন, ১১ এপ্রিল ৮ জন ও ১২ এপ্রিল ২২ জন আক্রান্তের সংবাদ জানায় আইইডিসিআর। আইইডিসিআর ১৩ এপ্রিল ৩৫ জন, ১৪ এপ্রিল ১৯ জন ও ১৫ এপ্রিল ৪৯ জন এ জেলায় আক্রান্ত বলে জানায়।

তারও আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত দু’জনকে শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরও একজন আক্রান্ত পাওয়া যায় বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন। ওই ব্যক্তিও গত ১ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে ৩ জন ১৩ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31