ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন পুলিশ হেফাজতে

বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে করনোভাইরাস নিয়ে এই গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন এমন কোনো বিশ্বাসযোগ্য খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে।

অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930