ব্রেকিং নিউজঃ

মাইকোলাইভে আঘাত হেনেছে রাশিয়ার ছোড়া ৭টি মিসাইল

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ছোড়া সাতটি মিসাইল আঘাত হেনেছে। সেখানকার গভর্নর ভিটালি কিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ এই হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় একটি স্কুল ভবনসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ আরও জানান, হামলার কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন লেগে গেছে, বেশ কয়েকটি আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে বন্দর নগরীটিতে ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31