ব্রেকিং নিউজঃ

জাতীয় পরিচয়পত্রধারীদের আয়কর বাধ্যতামূলক করার প্রস্তাব মোমেনের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে এমন সব নাগরিকের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার

প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন মন্ত্রী।

গত ৯ জুন বাজেট ঘোষণায় করের আওতা বাড়ানোর জন্য আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আগের সীমা বহাল রাখার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে করজাল সীমিত। এর ব্যপ্তি বাড়াতে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তাদের আয়কর রিটার্ন পেশ করবে। যাদের টিআইএন আছে তারা করপোরেশন হিসেবে ট্যাক্স দেবে- এ প্রস্তাব দিচ্ছি।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি ও মন্দা পরিস্থিতির মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এ বাজেট কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনে সহায়ক হবে।

সরকারি দলের সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদী বলেন, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে চ্যালেঞ্জ তা মাথায় রেখে জনগণের কথা ভেবে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।

সরকারি দলের আরেক সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর পাশাপাশি খাদ্য ঘাটতি এবং মূল্যস্ফীতি যাতে অতিরিক্ত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন।

আলোচনায় অংশ নেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের আবু জাহির, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আব্দুল মোমিন মণ্ডল, নেছার আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন, আলী আজম, মেরিনা জাহান ও হাবিবুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031