ব্রেকিং নিউজঃ

‘মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে অমানুষও হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ বলতে পারে না কে কখন মারা যাবে। একমাত্র আল্লাহই বলতে পারেন। এই যে আমি কথা বলছি। আমার কখন মৃত্যু হবে আমি বলতে পারবো না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তো এত অমানবিক ছিল না। শুনতে পাই ছেলে বউ তার মাকে জঙ্গলে রেখে আসে করোনা সন্দেহে। এরা কি বাংলাদেশের মানুষ।’

প্রধানমন্ত্রী বলেন,‘ কারো করোনা সন্দেহ হলে টেস্ট করতে হবে। তার চিকিৎসা হবে। কিন্তু তাকে ত্যাগ করার মানে কি। এমনকি কোন চিকিৎসক আক্রান্ত হলে তাকেও নাকি গ্রাম ছাড়া করা হয়।’

‘জীবন তো চালাতে হবে। প্রতিদিন গরম পানি খান। মৌসুমী ফলগুলো খান। কাজ তো পুরোপুরি বন্ধ করা যাবে না’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নয় জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন কথা বলেন।

তিনি বলেন,‘ কলকারখানা তো চালাতে হবে। আর আপনার কৃষিকাজেও মনোযোগি হতে হবে। কোন জায়গা খালি রাখবেন না। আর্থসামাজিকের জন্য কাজ করবেন। কৃষি জমি থাকলে কিছু না কিছু চাষ করুন। যেটা দিয়ে আপনার সামনের দিন চলতে পারে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা হতে পারে। সেক্ষেত্রে এই কৃষিজমি আপনাকে সাহায্য করবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031