ব্রেকিং নিউজঃ

কলেরার মুখে খাওয়ার টিকা ২৬ জুন থেকে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডায়রিয়া ঝুঁকিপূর্ণ ঢাকার পাঁচটি এলাকায় আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ টিকাদান কার্যক্রমের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি বয়সী মানুষকে মুখে খাওয়ার এই টিকা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘কলেরার টিকা বিষয়ে আমরা আজকেও আলোচনা করেছি। আরও আগেই এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। ২৬ জুন টিকা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ২৬ জুন কলেরা টিকা কর্মসূচি উদ্বোধন করা হবে। ওই দিন টিকার প্রথম ডোজ খাওয়ানো হবে। দ্বিতীয় ডোজ খাওয়ানোর তারিখ পরে জানানো হবে।

এর আগে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে ঢাকায় ডায়রিয়া পরিস্থিতি চরম আকার ধারণ করায় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই প্রাদুর্ভাব কমাতে এপ্রিলে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানো হবে।

রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ এলাকায় কলেরার টিকা খাওয়ানো হবে। এসব এলাকার বাসিন্দাদের টিকা পেতে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না বলেও জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930