ব্রেকিং নিউজঃ

বাবার পাশেই শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

নিজ গ্রামে বাবার পাশে চির নিদ্রায় শায়িত হলেন ডা. মঈন উদ্দিন। আজ বুধবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুরে গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম কবির। তিনি জানান, এসিল্যান্ড (ভূমি) তাপস শীল, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডাক্তারসহ স্থানীয় কয়েকজন মুরব্বি জানাজায় অংশ নিয়েছেন।

ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল বলেন, ‘পরিবারের ইচ্ছায় গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়েছে ডা. মঈন উদ্দিনকে। সংক্রমণ স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে দাফন করা হয়।’

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে মানুষজন যেন ভিড় না করে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাহ আহমদ, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ স্বাস্থ্য বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী হিসেবে এই চিকিৎসককে শনাক্ত করা হয়। সেদিন রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে ওই চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থায় অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বাসা থেকে ওই চিকিৎসককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। প্রথমে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও পরে কেবিনে নিয়ে আসা হয়। অক্সিজেন সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031