ব্রেকিং নিউজঃ

সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে: জিএম কাদের

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীকাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না।

জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।

ডবিবৃতিতে জিএম কাদের বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930