ব্রেকিং নিউজঃ

সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্ক এখন মৃত শহর: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বে লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক এবং লিসিচানস্ক শহর দুটি এখন মৃত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরোডোনেটস্ক শহরে রাশিয়ান সেনাদের ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ করছে। কিন্তু সেখানে শক্তিশালী রাশিয়ান বাহিনীর সদস্য সংখ্যা অনেক বেশি।

তিনি বলেন, আমরা প্রতিরোধ করছি, কিন্তু সেখানে তারা সংখ্যায় অনেক এবং তারা শক্তিশালী। সেভেরোডোনেটস্ক এবং পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখন মৃত শহর।

রাশিয়ান বাহিনীর কাছে সেভেরোডোনেটস্ক শহরের পতন মানে প্রায় পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর অধীনে চলে যাওয়া।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে হামলা জোরদার করে রুশ সেনারা।

কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পড়ে প্রায় এক মাসেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং দোনেৎস্কে অভিযানে মনোযোগ দেয় রাশিয়া।

এখানেও কিয়েভের মতো ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে রাশিয়ান সেনারা। এখন পূর্বাঞ্চলীয় শহর দুটিতে দুই পক্ষের লড়াই চলছে।

খবর বিবিসির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930