ব্রেকিং নিউজঃ

করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২,২২৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় (গ্রিনিচ মান সময় বুধবার ০০৩০টা) জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুইদিন হ্রাস পাওয়ার পর এ সংখ্যা অনেক বাড়লো। এর আগে গত ১০ এপ্রিল করোনাভাইরাসে দেশটিতে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ২ হাজার ১০৮ জন। আজকের এ সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেল।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৭৫৭ জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের অনেক এলাকার করোনাভাইরাস সংক্রান্ত শাটডাউন খুব শিগগরই তুলে নেয়া হতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930