ব্রেকিং নিউজঃ

বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় আরও ১৫০৯ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টায় জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের এদিনের মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য কম। আগের দিন দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৫১৪ জন মারা যায়।

এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৬২২জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে সবচেয়ে বেশি। সেইসঙ্গে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

এদিকে বিশ্ব ব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত ১৯ লাখের বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ১৯ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫০ হাজারের বেশি জন। এএফপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031