ব্রেকিং নিউজঃ

ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ

জাতীয় ভোটার দিবসে সোমবার ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার এ তালিকায় যুক্ত হয়েছেন। ভোটার বৃদ্ধির হার এক দশমিক ৪০ শতাংশ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সারা দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন ও নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৪৫৪ জন।

ইসি সূত্র জানায়, গত দুই বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ করে আসছে নির্বাচন কমিশন। সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

ওই সময়ে ১৮ বছরের কম বয়সীদেরও তথ্য নেওয়া হয়। কিন্তু তাদেরকে ভোটার করা হয়নি। ওই তালিকায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকে এবারো ভোটার করা হলো। তাদের নামের খসড়া তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশ করা হয়।

খসড়া তালিকায় ভোটার ছিলেন ১৪ লাখ ২ হাজার ৫০৬ জন। ওই তালিকা প্রকাশের পর সারা দেশে রিভাইজিং অথরিটির কাছে আবেদন করে আরও এক লাখ ৬৩ হাজার ৮৩৫ জন যুক্ত হন। তাদের সবাইকে তালিকাভুক্ত করে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৫০ দশমিক ৯২ শতাংশ ও নারী ভোটার ৪৯ দশমিক ০৮ শতাংশ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930