ব্রেকিং নিউজঃ

করোনা: সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ব্যতিক্রম প্রচারণায় এই সাংবাদিক

করোনা প্রতিরোধে সাংবাদিকদের নিরাপত্তা, দায়িত্বপালনকালে সুরক্ষা ও বিশেষ প্রণোদনা সরকারসহ মিডিয়া হাউজের প্রতি দাবি করে ব্যতিক্রমই প্রচারণা চালাচ্ছেন এক সাংবাদিক। ৪ দফা দাবি নিয়ে রাস্তায় রাস্তায় হাটছেন তিনি।

এছাড়াও উপকূলের সাংবাদিকদের জীবন যাত্রা তুলে ধরেছেন ছন্দের তালে। ওই সাংবাদিকের নাম শফিকুল ইসলাম খোকন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন লেখক ও গবেষক।

দাবির মধ্যে তিনি উল্লেখ করেছেন, ‘প্রধানমন্ত্রী চাননা, সাংবাদিকরা সংক্রমিত হোক, আমিও চাইনা, পুরস্কার চাইনা, নিরাপত্তা চাই’, ‘প্রতিরোধ যুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা চাই’ ‘আমরা মফস্বল সাংবাদিক, আমাদের নিরাপত্তা সামগ্রী চাই’ ‘আমরা মফস্বল সাংবাদিক, আমাদের সকল বিট দেখতে হয়, দায়িত্ব পালনকালে সুরক্ষা চাই’ এমন দাবি উল্লেখ করেন তিনি।

এছাড়াও ছন্দের তালে ‘আমরা থাকি উপকূল, আমাদের নাই কোন কুল, সংবাদ নিয়ে থাকি সব সময় ব্যাকুল, তারপরেও পাইনা কোন কুল’ এভাবেই তুলে ধরেছেন উপকূলের সাংবাদিকতা পেশার কাজের জীবন যাত্রার মান।

এই ব্যতিক্রমধর্মী প্রচারণা সম্পর্কে শফিকুল ইসলাম খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু করোনা নয় বিগত দিনে ঘটে যাওয়া সিডর, আইলা, ফণি, বুলবুলসহ বিভিন্ন দূযোগে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ মফস¦লের সংবাদকর্মীরা সম্মুখসারিতে থেকে পরিস্থিতির মোকাবেলায় মুখ্য ভূমিকা পালন করছে।

কিন্তু শহুরে সাংবাদিকরা প্রত্যেকেই একাকটা বিট থাকে, তারা সেই বিট সম্পর্কিত সংবাদ সংগ্রহ করে থাকেন। আর আমরা মফস্বল সাংবাদিকরা সকল বিটের সংবাদ সংগ্রহ করে থাকি। জনগণের নিরাপত্তার স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগ করে সিডর ও আইলার মতো ভয়াবহ ঝড় এবং জলোচ্ছাসহ যে কোন পরিস্থিতিতে মাঠেঘাটে থেকে সংবাদ সংগ্রহের পাশাপাশি জনগণকে সচেতনমুলক প্ররচাণরা এবং মানবিক কাজেও নিয়োজিত থাকি। কিন্তু আমরা মফস্বল সাংবাদিকরা শহুরের সাংবাদিকদের থেকে সরকার, সংশ্লিষ্ট গণমাধ্যমেও অবহেলিত আছি। করোনার পরিস্থিতিতে ঠিক তেমনি। এ কারণেই আমার এই ভিন্ন দাবি।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ দাবি শুধু শফিকুল ইসলাম খোকনের একার দাবি নয়, আমাদের মনের দাবিগুলোই তিনি তুলে ধরেছেন। যে দাবিগুলো আমরা সকলেই মনের ভিতরে পুশে ছিলাম। যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন খোকন।

তার এই ভিন্নধর্মী প্রচারণা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের দাবি যৌক্তিক বলে আমি মনে করি। আমি পাথরঘাটায় দায়িত্ব পালন করাকালীন ফণি, বুলবুল ও বর্তমান করোনা পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে সব সময়ই সহযোগিতা করে আসছেন। সংবাদ সংগ্রহের পাশাপাশি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারাও জনগণকে সচেতন করছে। আমি মনে করি, মফস্বল সাংবাদিকদের শহুরের সাংবাদিকদের মতো মুল্যয়ন করা উচিত

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031