ব্রেকিং নিউজঃ

সাকিব-তামিমদের ব্যাটিং কোচ সিডন্স

পারিবারিক কারণ দেখিয়ে সম্প্রতি বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেসে সরে দাঁড়ান অ্যাশওয়েল প্রিন্স।  তার অবর্তমানে সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দিল বিসিবি।

জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে সপ্তাহখানেক আগে ঢাকায় আসেন।

বুধবার অ্যাশওয়েল প্রিন্স ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করার একদিন পর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সিডন্সকে।

এর আগে ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে পালন করেছেন ৫৭ বছর বয়সী অসি কোচ সিডন্স। এখন সাকিব-তামিমদের নতুন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে ওটিস গিবসনের বিকল্প না পাওয়া পর্যন্ত চম্পাকা রমানায়েকে জাতীয় দলের ফাস্ট বোলিংয়ের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার মিরপুরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, জেমিকে ব্যাটিং কোচ হিসেবে পাওয়া দারুণ হবে। তামিমদের সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে তার। আশা করি সবার সঙ্গে তার বোঝাপড়া ভালো হবে।

সুজন আরও বলেন, আমরা তাড়াহুড়া করতে চাই না। তাড়াহুড়ার কাজ ভালো হয় না। চামিন্দা অনেক বড় খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে কত বড়, তা প্রমাণিত নয়।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, চম্পাকা এ দেশে অনেক দিন ধরে কাজ করছেন। তরুণ পেসার যারা উঠে এসেছেন, তারা চম্পাকার সঙ্গে কোনো না কোনোভাবে কাজ করেছেন। দীর্ঘমেয়াদের কথা চিন্তা করলে আমরা এমন কাউকে নিতে চাই, যাকে নিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031