ব্রেকিং নিউজঃ

করোনামুক্ত এরদোগান, কবে কাজে ফিরছেন জানালেন ডাক্তার

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাতে এমন তথ্য জানান এরদোগানের চিকিৎসক।

করোনামুক্ত হওয়ার পর শুক্রবার থেকে প্রেসিডেন্ট এরদোগান নিজের স্বাভাবিক কাজকর্মে ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক প্রফেসর তোপালোগলো।

গত শনিবার এরদোগান ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়।

প্রেসিডেন্ট এরদোগান ২০২১ সালের জুন মাসে করোনার তৃতীয় ডোজ টিকা নেন।

সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে ২০২১ সালের জানুয়ারী মাসে সকলের সামনে করোনার টিকা নেন তিনি।

এদিকে এই ফেব্রুয়ারি মাস শেষ হলে এরদোগান ৬৮ বছর বয়সে পা দেবেন।

সূত্র: ডেইলি সাবাহ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031