ব্রেকিং নিউজঃ

শিমু হত্যা: নোবেল হত্যাকারী মানতে দ্বিমত বোন ফাতিমার

বর্তমানে মিডিয়া পাড়ার আলোচিত খবর ঢাকাই সিনেমার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যা। এই অভিনেত্রীর হত্যার খবরে অভিনয় শিল্পীদের মাঝে হতাশার ছায়া নেমে আসে।

যদি এখন হত্যাকাণ্ডের মূল কারন এখনও জানা যায়নি। ঘটনার পর স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

তবে এই অভিনেত্রীকে তার স্বামী নোবেল হত্যা করেছেন তা এখনও মানতে রাজি নন শিমুর আপন বোন ফাতিমা নিশা। তিনি তার বোনের স্বামীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এই কথা জানান ফাতিমা নিশা। যদিও নোবেলকে গ্রেফতারের পর পুলিশ বলেছে, নোবেল পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তবুও পুলিশের এই বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন।

এ প্রসঙ্গে ফাতিমা নিশা বলেন, আমি এখন থানায় আছি। মামলা করার প্রস্তুতি চলছে থানায়। মামলার কাজ শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এ যাব বোনের মরদেহ নিতে।

মামলায় তার বোনের স্বামীকে আসামি করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছিনা। তবে আমরা আলাপ আলোচনা করছি।

পুলিশ বলেছে নোবেল তার স্ত্রীকে হত্যা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু বলতে চাচ্ছি না।

পুলিশকে কোন পরিপ্রেক্ষিতে আমার বোন জামাই একথা বলেছেন তা পুলিশ জানে। হয়তো পুলিশের কাছে তথ্যপ্রমাণও আছে।

তবে আমি আমার বোনের স্বামীর সঙ্গে কথা বলা না পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমি আমার বোনের স্বামীর সঙ্গে কথা বলতে চাই।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার পর আমরা তার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930