ব্রেকিং নিউজঃ

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, সনাক্ত বেড়ে ১০১২

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ৪৬। তবে নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৪২-ই আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031