ব্রেকিং নিউজঃ

আইটি বিকাশে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও উজবেকিস্তান

হাই-টেক ম্যানুফ্যাকচারিং, গবেষণা ও উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে উজবেকিস্তানের আইটি পার্ক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এ লক্ষ্যে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্ব্বর অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (রুটিন দায়িত্ব) সৈয়দ জহুরুল ইসলাম এবং উজবেকিস্তান আইটি পার্কের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইব্রাগিমভ ফারখোদ যাইরোভিচ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আমরা মাত্র চার বছরে উজবেকিস্তান কীভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে গেল তা দেখতে ও জানতে তাসখন্দের ইনোভেশন সেন্টার পরিদর্শন করি। তখন তাসখন্দে উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ডিজিটাল টেকনোলজি উপদেষ্টা অলিমজন ইমারাভ ও উদ্ভাবনী উন্নয়নমন্ত্রী ইব্রোখিম ওয়াই আবদুর আখমনভের সঙ্গে বৈঠককালে জানতে পারি, তারা গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিচ্ছে এবং এরই মধ্যে তারা এক্ষেত্রে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগও পেয়েছে।

তিনি আরো বলেন, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আইটি পার্ক, উজবেকিস্তান আইটি/আইটিইএস, হাই-টেক ম্যানুফ্যাকচারিং সুবিধা, নীতি ও কৌশল উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশে দক্ষতা উন্নয়ন সম্পর্কিত জিটুজি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কাজ করবে আইটি পার্ক, উজবেকিস্তান। এছাড়া সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে দুদেশে গড়ে ওঠা স্টার্টআপ কালচার পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করতে পারবে এবং উভয় দেশ ও প্রতিষ্ঠানের স্টার্টআপদের জন্য একটি যৌথ ফান্ডিং (তহবিল) প্লাটফর্ম গঠনের জন্যও প্রতিষ্ঠান দুটি একযোগে কাজ করবে। উভয় দেশের উদীয়মান স্টার্টআপদের জন্য প্রশিক্ষণ-ইনকিউবেশন-মেন্টরিং সুবিধা প্রদান করা হবে। এর আওতায় উদীয়মান প্রযুক্তিতে (যেমন—সাইবার সিকিউরিটি, এআই, ব্লকচেইন, মেশিন লার্নিং ইত্যাদি) দক্ষতা বাড়ানোর জন্য যুবক-সরকারি কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞদের জন্য যৌথ প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইটি পার্ক-উজবেকিস্তান, আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930