ব্রেকিং নিউজঃ

পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় তারা। নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছে পাক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যদি জিতে যেতো তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো। সেক্ষেত্রে তাদের আসতে আরও চারদিন দেরি হতো। কিন্তু তেমন না হওয়ায় শনিবারই ঢাকায় এসে পড়লো পাকিস্তান দল। করোনাভাইরাসের কারণে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই রোববার  থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ৪ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930