ব্রেকিং নিউজঃ

ট্রেনের টিকিটের মূল্য অপরিবর্তিত থাকবে: রেলমন্ত্রী

সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে।যার কারণে বেড়েছে বাস ভাড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং পরিবহনের খরচ। তবে এর কোনো প্রভাব ট্রেনের টিকিটের ওপর পড়বে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি করা হবে না।

আজ শনিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি। আপনারা জানেন যে রেল সরকারের ভর্তুকিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম। এখন হয়তো ১০টাকার জায়গায় সরকারকে ১২টাকা ভর্তুকি দেওয়া লাগবে, এতটুকুই।

রেলমন্ত্রী বলেন, এ কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930