করোনায় স্পেনে ২৪ ঘন্টায় ৬১৯ জনের মৃত্যু
স্পেনে পরপর তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার পরে রোববার মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জন। শনিবার এই মৃত্যুর সংখ্যা ছিল ৫১০ জন। স্পেন সরকার এ কথা জানায়।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম এই দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৯৭২ জন। সূত্র : বাসস
