ব্রেকিং নিউজঃ

হিরো আলম নির্বাচনী প্রচারণায়

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্বাচনী প্রচারে নেমেছেন হিরো আলম। জানা গেছে, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহিন ইসলামের তালা মার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচরণায় নামেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কোলাপাড়ায় ইউনিয়নের বিভিন্ন বাজার ঘরবাড়ি রাস্তাঘাট ভোটারের কাছে ভোট চান। এ সময় তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

হিরো আলম বলেন, আগে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এই এলাকায় এসে নির্বাচনের পরিবেশ ভালো বলে মনে হচ্ছে। তবে নির্বাচনের দিন ভোটাররা প্রভাবমুক্ত থাকে সে ব্যাপারে যেন প্রশাসন ভূমিকা নেয়।

তিনি বলেন, ছোট পর্যায়ের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে বড় পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে না। আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণের আস্থা আসবে যেন আমরা সামনে নির্বাচন করতে পারি।

তিনি আরো বলেন, মানুষের একটা ধিক্কার আসে না, ভোট দিতে যাবো না। ভোট দিয়েই কী, না দিয়েই কী! এরকম মানুষের মাঝে বিতর্ক তৈরি হয়ে যায়। এই বিতর্ক যেন ভেঙে যায়। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই। প্রার্থীদের কাছে এ অভিনেতার প্রত্যাশা তারা যেন জনগণের সেবা করতে পারেন। তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। মানুষের মাঝে আশা আসবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031