ব্রেকিং নিউজঃ

রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের পথে এয়ার অ্যাম্বুলেন্স

গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে নিয়ে ব্যাংককের পথে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।

বিরোধীদলীয় নেতার সঙ্গে আছেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির এই প্রধান পৃষ্ঠপোষক।

দুই মাসের বেশি সময় ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930