ব্রেকিং নিউজঃ

তারেক রহমান কবে আসবে, এই বছর না ওই বছর: ওবায়দুল কাদের

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে গতকাল মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ সেটা দেখতে চায়। পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না। একথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930