ব্রেকিং নিউজঃ

রমজানের পণ্য উৎপাদন ও সরবরাহ বাড়াতে ২০ প্রতিষ্ঠানকে বিএসটিআই’র তাগিদ

রমজানকে সামনে রেখে ইফতার ও সেহরিতে বহুল ব্যবহৃত হয় এমন মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ বাড়াতে দেশের বৃহৎ ২০টি শিল্প প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে চিঠি পাঠিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

রোববার প্রতিষ্ঠানগুলোকে এ চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করার তাগিদ দিয়ে পত্র প্রেরণ করা হবে।

প্রাথমিকভাবে যে ২০টি প্রতিষ্ঠানকে পত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো হলো, প্রাণ ফুডস লিমিটেড, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টিকে গ্রুপ), আকিজ ফুডস এন্ড বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, সুপার অয়েল রিফাইনারী লি. (টিকে গ্রুপ), সিটি গ্রুপ, ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট, তানভীর ফুডস লিমিটেড (মেঘনা গ্রুপ), বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড (মিল্ক ভিটা), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি লিমিটেড, এসিআই গ্রুপ, নেসলে বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার ফুডস লিমিটেড, বাংলাদেশ সুপার শপ ওনার্স এসোসিয়েশন, বিডি ফুডস লিমিটেড, সুইস বেকারি ও সজিব কর্পোরেশন।

রমজান মাসে ইফতার ও সেহ্রিতে বহুল ব্যবহৃত হয় এ রকম পণ্য যেমন- ড্রিংকিং ওয়াটার/মিনারেল ওয়াটার, সফট্ ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ফ্রুট জুস, কার্বোনেটেড বেভারেজ, ঘি, লাচ্ছা সেমাই, নুডুলস, পাস্তুরিত তরল দুধ, আইসক্রিম, মুড়ি, ফর্টিফাইড সয়াবিন তেল, ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল, ফর্টিফাইড রাইস ব্রান অয়েল উক্ত ১৮১টি পণ্যের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী গুণগত মান পরীক্ষা করে বিএসটিআই থেকে এব পণ্যের অনুকূলে মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু পবিত্র রমজান মাসে কতিপয় অসাধু ব্যবসায়ী বিএসটিআই থেকে উপরে বর্ণিত খাদ্যপণ্য সমূহের অনুকূলে গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব খাদ্যপণ্য উৎপাদন করে অবৈধভাবে বিক্রয় ও বিতরণ করে থাকে, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী দ-নীয় অপরাধ।

উল্লেখ্য, পণ্যের মান নিয়ন্ত্রণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত/সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত আছে। রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম আরো জোরদার করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031