ব্রেকিং নিউজঃ

‘সেমিফাইনাল নিশ্চিত’ বনাম ‘টিকে থাকার’ লড়াই

এবারের বিশ্বকাপে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ইংল্যান্ড। সহজেই তুলে নিচ্ছে একের পর এক জয়। আজ রাতে শ্রীলঙ্কার বিপক্ষেও দাপট দেখিয়ে জিততে চান ইয়ন মরগ্যানরা। শ্রীলঙ্কাকে হারালেই প্রথম দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাবে ইংল্যান্

প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ-‘১’ এর শীর্ষে ইংল্যান্ড। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত একমাত্র জয়টি লঙ্কানরা পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। পরের দুই ম্যাচ হারলেও, শ্রীলঙ্কা এখনো টিকে আছে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে।

ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যা করে দেখাতে পারেনি সেই চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। যদিও পরপর দুই হারের ধাক্কা শ্রীলঙ্কা কাটিয়ে উঠতে পারে কি না সেটি সময়ই বলে দেবে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাসী করে তুলতে নাও পারে শ্রীলঙ্কাকে। গত জুনে স্বাগতিকদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। শেষ ম্যাচে ৯১ রানে অলআউট হওয়ার দুঃসহ স্মৃতিও তাদের সঙ্গী। সব প্রতিকূলতাকে জয় করে কি শ্রীলঙ্কা পারবে ইংল্যান্ডের জয়যাত্রা থামাতে?

আজ ম্যাচটি তাই ইংল্যান্ডের ‘সেমিফাইনাল টিকিট নিশ্চিত’ বনাম শ্রীলঙ্কার ‘সেমিস্বপ্ন টিকিয়ে রাখার’ লড়াই।

দুই দলের পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক:

মোট ম্যাচ ১২
ইংল্যান্ডের জয় ৮
শ্রীলঙ্কার জয় ৪
ফলহীন ০

দুই দলের সম্ভাব্য একাদশ: 
ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031