ব্রেকিং নিউজঃ

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে হামলায় নিহত বেড়ে ১১

পূর্ব আফ্রিকার দেশ সুদানে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত আছে।

রাজধানী খার্তুমে বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে গত চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বেসামরিক অন্তর্বর্তী সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031