ব্রেকিং নিউজঃ

মেডিকেল শিক্ষার্থীদের খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা ভিন্ন কলেজে দেখানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলার শুনানিতে বৃহস্পতিবার পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো একই বিশ্ববিদ্যালয় দেখে না।

অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে। এটা উচিত না।

এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম আদালতে যুক্ত ছিলেন।

তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে ডিফারেন্ট (ভিন্ন) মেডিকেল কলেজে পাঠিয়ে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930