ব্রেকিং নিউজঃ

তিন বাহিনীতে অবসরের বয়স সমতাকরণ প্রস্তাব

সেনা, বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সমতাকরণের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগের একটি প্রস্তাবের সঙ্গে একমত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে তারা।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, কমিটি তার আগের বৈঠকে এ সুপারিশ করে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অগ্রগতি বুধবারের বৈঠককে অবহিত করা হয়।

এতে বলা হয়, সেনাবাহিনীর থেকে জানানো হয় বাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সমতাকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কমিটি এর আগের বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার  প্রদানেরও সুপারিশ করে।

কোভিড-১৯ পরিস্থিতিতে অসাধারণ সাহস ও দক্ষতার সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের সর্বোত্তর চিকিৎসা নিশ্চিতে দায়িত্ব পালনসহ চিকিৎসা সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মিলিত সামরিক হাসপাতালকে ২০২২ সালে স্বাধীনতা পদক প্রদানের বিষয়ে সুপারিশ করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয় কমিটিতে জানিয়েছে, স্বাধীনতা পদকের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালের নাম প্রস্তাবের বিষয়টি সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তরে (ডিজিএমএস) প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজিএমএস থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। বৈঠকে ডিজিএফআইসহ নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সমন্বয় করার জন্য বলা হয়।

বৈঠকে পটুয়াখালীতে বাস্তবায়নাধীন শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপিত হয়।

এর নবনির্মিত ভবনগুলোতে আধুনিক প্রযুক্তি, সৌরকোষ, বর্জ্য নিষ্কাশনের ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার করে চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে সেনানিবাসকে পরিবেশবান্ধব করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।

এছাড়া সংসদীয় কমিটিকে পটুয়াখালীতে বাস্তবায়নাধীন শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শনের জন্য ব্যবস্থা গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাসির উদ্দিন এবং বেগম নাহিদ ইজাহার খান বৈঠকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031