ব্রেকিং নিউজঃ

বায়োপসি পরীক্ষা দেওয়া হয়েছে খালেদা জিয়ার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তার বায়োপসি পরীক্ষা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বায়োপসি রিপোর্ট সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে জাহিদ হোসেন জানান, এ ধরনের রিপোর্ট আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে। এরআগে তো বলা যায় না।

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পর্কে প্রশ্ন করা হলে গণমাধ্যমের তথ্য প্রকাশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভালো করে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031