ব্রেকিং নিউজঃ

নিম্ম মানের ঔষধের ছাড়াছড়ি ভোলায়, দেখার কেও নেই?

মান বা গুণের দিক থেকে একেবারেই নিম্ম পয্যায়ের এমন প্রায় দুই শতাধিক আইটেমের ঔষধ ভোলায় অবাধে বিক্রি হচ্ছে দেদারছে। জেলা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের হাটে হাটে বাজারে বাজারে ঔষধের দৌঢাত্ম্যে ভাল মানের ঔষুধ বিক্রেতারা এখন উদ্বিগ্ন।

এমনকি উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ ও ভোলা জেলা ড্রাগ এন্ড ক্যামিস্ট সমিতির নেতৃবৃন্দ। তবে ঔষধের মান বিচারের কোন ব্যবস্থ্য বা দায়িত্ব ভোলা জেলা শহরের কারো কাছেই নেই।

অনুসন্ধানে জানা যায়, শতাধিক নাম সর্বস্ব এবং রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা রেজির্স্টাড ডাক্তারদের কাছে না গিয়ে গ্রামগঞ্জের হাট বাজারের ঔষধের দোকানগুলোতে গিয়ে মানহীন ঔষধ বিক্রি করে। দোকানীরা জানান, মানহীন ঔষধ বিক্রি করে অধিক লাভবান হওয়া যায়।

অভিযোগ রয়েছে কোন কোন ঔষধ একশত টাকায় কিনে দোকানীরা ৩০০/ টাকা থেকে ৫০০ টাকা পয্যন্ত বিক্রি করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানী জানান, বাজারে নামি দামি কোম্পানির ভাল ঔষধের আদলে বিভিন্ন নিন্ম মানের ঔষধ যেমন কো-সেকটিল, সেকলোটিল, সেকটিল, সিপ্রোপ্রোস্কাসিন এ ধরণের কাছাকাছি নাম দিয়ে বাজারে বিক্রি করা হয়। তবে এইসব ঔষধের  মান ভাল না খারাপ তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

ভোলা ড্রাগ এন্ড ক্যামিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান জানান, ঔষধের নাম যাচাইয়ের দায়িত্বে থাকা ঔষধ তও্ববধায়কের কোন অফিস ভোলায় নেই বরিশাল থেকে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনি এখনো আসেননি। যে কারণে মানহীন ঔষধের এত ছাড়াছড়ি। তার দাবি নিয়মিত মনিটরিং করা হোক।

এব্যাপারে ভোলার সদর হাসপাতালের সিভিল সার্জনের সাখে কথা বলে  জানানো যাবে বলে তিনি জানান, রেজিষ্ট্রেশন বিহীন বিভিন্ন কোম্পানির ঔষধ বাজারে রয়েছে। ভোলার জন্য একজন ঔষধ তও্ববধায়ক নিয়োগ দেয়া হয়েছে। তিনি এলে তাকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031