ব্রেকিং নিউজঃ

তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র কী করবে?

সম্প্রতি উত্তেজনা বেড়েছে চীন-তাইওয়ানের মধ্যে। নিজেদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের উপস্থিতির কারণে তাইওয়ান অত্যন্ত ক্ষিপ্ত।

চীন হামলা চালিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়ে দিল চীন তাইওয়ানে হামলা চালালে তাদের অবস্থান কেমন হবে সে বিষয়টি। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যদি চীন তাইওয়ানে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র দ্বীপটির প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

তাইপের প্রতিরক্ষার বিষয়ে বাইডেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটি করার জন্য আমাদের প্রতিশ্রুতি রয়েছে।

সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় টানা চার দিন রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়, যা নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তাইওয়ানের আকাশে চীনের সামরিক বিমান। ছবি: সংগৃহীত
তাইওয়ানের আকাশে চীনের সামরিক বিমান। ছবি: সংগৃহীত

উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপের পর ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার ক্ষেত্রে সম্মত হওয়ার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031