ব্রেকিং নিউজঃ

বেকায়দায় ফেলতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি স্থিতি রয়েছে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য আজকে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটিকে কালিমা লেপনের উদ্দেশ্যে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে।

আমাদের সরকার দৃঢ় হাতে সেটি দমন করেছে বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে।

তাদের উদ্দেশ্য আরও এ ধরনের গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। তাই আওয়ামী নেতাকর্মীদের অনুরোধ জানাব দুষ্কৃতকারীরা আপাতত নিবৃত্ত হয়েছে মনে হলেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

দলীয় নেতাকর্মীদের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার জন্য আহ্বান জানান। ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. দেলদার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান সরকার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট প্রমুখ।

সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গসংগঠন এবং ৮টি ইউনিয়নের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে আলহাজ দেলদার হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930