ব্রেকিং নিউজঃ

‌‌‌‌‌‘শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা, তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

বিএনপি নেতারা এখন আর নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছেন।

বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।

‘জনগণও চায় একটি বিরোধীদল জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝুক, যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠণমূলক সমালোচনা করবে।’

‘বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয়ে জনগণের পক্ষে কথা বলার’ আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে।’

‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিসিয়াল দায়িত্ব পালন করছেন’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তাঁরা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যার সঙ্গে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930