ব্রেকিং নিউজঃ

অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে সমাবেশ করলে কোটি লোক জড়ো হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে অবস্থারত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে সমাবেশ করলে কোটি লোক জড়ো হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারতে নাকি ‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে সমাবেশে লাখ মানুষ এসেছে। বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে মুক্তভাবে সমাবেশ করতে দেন। কোটি লোক জড়ো হবে’।

উল্লেখ্য, ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে রোববার মিছিল ও সমাবেশ করেছে লক্ষাধিক মানুষ। ওই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে ও সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এ জনসভার ডাক দিয়েছিল।

সমাবেশ থেকে দলের নেতা রাজ ঠাকরে ঘোষণা করেছেন, ‘ভারত কোনো ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়েই ছাড়া হবে।’ কথিত বাংলাদেশিদের দেশছাড়া করার বিষয়টি ভারতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বেশ কিছুকাল ধরেই। কিন্তু সেই ইস্যুতে এত বড় রাজনৈতিক কর্মসূচি এই প্রথম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930