ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ ভোলায় দাফন করতে দেওয়া হবে না

বঙ্গবন্ধুর খুনি বহিষ্কৃত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি দ্রুত কার্যকর ও লাশ ভোলার মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এমপি শাওন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি বলেন, বিশ্ব যখন করোনায় স্থবির হয়ে পড়েছে, তখনি খুনি কুলাঙ্গার মাজেদকে গ্রেফতার বাঙালির হৃদয়ে স্বস্তি এনেছে। তার ফাঁসি দ্রুত কার্যকর করে ভোলাকে কলঙ্কমুক্ত করতে হবে। খুনি মাজেদের লাশ ভোলাবাসী গ্রহণ করবে না। তার লাশ প্রয়োজনে বঙ্গপোসাগরে ভাসিয়ে দিতে বলেন এমপি শাওন।

এমপি শাওন বলেন, বহিস্কৃত ক্যাপ্টেন মাজেদ জাতীর পিতাকে স্ব-পরিবারে হত্যা করেছে। জাতীয় চার নেতাকে হত্যারও নেতৃত্বে দিয়েছিল সে। জাতীর পিতার জন্মশত বার্ষিকীতে তার গ্রেফতারের খবরটি একটি সুসংবাদ।

এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলু দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930