ব্রেকিং নিউজঃ

করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৫০ জন

বিশ্বের এক মহা আতঙ্কের নাম করোনাভাইরাস। পৃথিবীর প্রভাবশালী দেশগুলো এই অদৃশ্য শত্রুর কাছে অসহায়। ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

দৈনিক হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং শত শত মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছেন। এমন অবস্থায় আশার কথা হলো এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন।

বুধবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন লাখ দুই হাজার ১৫০ জন। সুস্থ হওয়াদের মধ্যে চীনের ৭৭ হাজার ২৭৯ জন, স্পেনের ৪৩ হাজার ২০৮ জন, জার্মানির ৩৬ হাজার ৮১ জন, ইতালির ২৪ হাজার ৩৯২ জন এবং যুক্তরাষ্ট্রের ২১ হাজার ৬৭৪ জন। এছাড়া বিশ্বের বাকি দেশগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930