রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি
রাজনৈতিক মামলায় দণ্ডিত ও বিচারাধীন মামলায় যারা কারাগারে আটক আছেন, তাদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠান বিএনপি মহাসচিব। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এ লক্ষ্যে একটি চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
উল্লেখ্য, ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এক মাসে এই সংক্রমণে দেশে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২১৮ জন।
