ব্রেকিং নিউজঃ

স্ত্রীর সঙ্গে থাকছেন না ফেরদৌস

স্ত্রী তানিয়া রেজা এবং দুই কন্যা নুজহাত ফেরদৌস আর নামিরা ফেরদৌসকে নিয়ে চিত্রনায়ক ফেরদৌসের সুখের সংসার। অভিনয় আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন শোবিজের এই তারকা। আর স্ত্রী বৈমানিক তানিয়া রেজা বিমানে ঘোরেন সারাবিশ্ব। শত ব্যস্ততার মাঝেও ভালো আছেন তারা। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আলাদা হতে হয়েছে তাদের।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমার স্ত্রী পেশায় একজন পাইলট। ফ্লাইট নিয়ে বিভিন্ন দেশে ওকে ঘুরতে হয়। গত মাসের ২৮ তারিখ লন্ডনের একটি ফ্লাইট নিয়ে তানিয়াকে ঢাকায় ফিরতে হয়েছে। এরপর থেকে ও গুলশানের একটি বাসায় কোয়ারেন্টিনে আছে। আর আমি সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছি।’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমার স্ত্রী তো আমাদের সঙ্গেই থাকতে পারতো। আমরা না বললে, কেউ তো তা জানতেও পারতো না। কিন্তু পরিবারের কথা ভেবে তানিয়া স্বেচ্ছায় সবার থেকে নিজেকে আলাদা করেছে। আর মাত্র কয়েকদিন পরই তানিয়া বাসায় ফিরবে। সন্তানরা ভিডিও কলে মায়ের সঙ্গে নিয়মিত কথা বলছে।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফেরদৌস বলেন, ‘করোনা নিয়ে অবহেলা করলে হবে না। এটা একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আর কে এই ভাইরাসটি বহন করছে, তাও বলা যায় না। আমাদের সাবধানতাই রক্ষা করতে পারে আমাদের। সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মতো চলতে হবে। না হলে, সামনে বিপদ আসছে। নিজের ও পরিবারের কথা ভাবুন, ঘরে থাকুন।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31