ব্রেকিং নিউজঃ

জাপানে এক মাসের জরুরি অবস্থা জারি

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিও, ওসাকাসহ আরও সাতটি অঞ্চলে এক মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি জরুরি অবস্থা জারির ঘোষণা দেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়।

জরুরি অবস্থা জারি হওয়া সাতটি প্রদেশ হলো-টোকিও, ওসাকা, চিবা, কানগাওয়া, হিয়োগো, সায়তামা ও ফুকোওয়াকা।

এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি মানুষের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করার আশঙ্কা করছি, তাই আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।’

শিনজো আবে আরও বলেন, ‘অর্থনৈতিক প্যাকেজের অংশ হিসেবে সরকার সরাসরি নগদ অর্থ প্রদানের জন্য ৬ ট্রিলিয়ন ইয়েন প্রণোদনার প্রস্তাব করেছে। ৬ মে পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে।’

জরুরি অবস্থা জারি করা অঞ্চলগুলির গভর্নররা আরও শক্তিশালী প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে আইনি সমর্থন পাবেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল সোমবার টোকিও মেডিকেল অ্যাসোসিয়েশন রাজধানী শহরটিতে মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করে।

ইতিমধ্যে জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চার হাজার ৬০০ জনকে শনাক্ত করা হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৯১ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930