ব্রেকিং নিউজঃ

করোনা সংকট: প্রথমবারের মতো বৈঠকে বসছে জাতিসংঘ

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে প্রথমবারের মতো বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে বৈঠকের দিন ঠিক করা হয়েছে। তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় এ ভাইরাস।

দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাস মহামারীতে অচল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন।

মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031