ব্রেকিং নিউজঃ

ভোটের সময় বের করতে শিক্ষা মন্ত্রণালয়-ইসি সভা আহ্বান

দেশের প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বেশ কিছু নির্বাচনের উপযুক্ত সময় খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বৈঠকে উপস্থিতি নিশ্চিত করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছে ইসি।

এতে বলা হয়েছে, দেশব্যাপী ইউপির সাধারণ নির্বাচন, কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় সংসদের শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ নিরূপণে বিভিন্ন পাবলিক পরীক্ষার নির্ধারিত/সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনার জন্য ইসি সচিবের সভাপতিত্বে ২৬ আগস্ট সকাল ১১টায় একটি সভা অনুষ্ঠিত হবে।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকারগুলোর সব নির্বাচন সম্পন্ন করা হবে। এজন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের কমিশন বৈঠকে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বর্তমানে কুমিল্লা-৭ আসনটি শূন্য অবস্থায় রয়েছে। এছাড়া ইউপির পাঁচ ধাপের ভোট, নয়টি পৌরসভার ভোট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে বেশ কিছু স্থানীয় সরকারের উপ-নির্বাচনও করতে হবে ইসিকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930