ব্রেকিং নিউজঃ

একযোগে ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বুধবার এক অফিস আদেশে এই বদলি করা হয়।

এসব কর্মকর্তাদের ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ১৮ কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদর্শক তাসলিমা আক্তারকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালোকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) রাসেল হোসেনকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত), শ্যামপুর থানার পরিদর্শক (অপারেশন) জামাল হোসেনকে দারুসসালাম থানার অপারেশন (তদন্ত), শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলমকে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত), সংযুক্ত সিআরও শাখার পরিদর্শক আবুল হাসনাত খন্দকারকে ভাষানটেক থানার অপারেশন (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) মো. নূর আলম সিদ্দিকীকে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. রফিকুল ইসলামকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া শেরেবাংলা নগর থানার পরিদর্শক তদন্ত মুহাম্মদ আবুল কালাম আজাদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলামকে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

আর মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আক্তার হোসেনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞাকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত), বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগে, লাইনওআর বিভাগের পরিদর্শক মো. আজিজ আহমেদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে ও লাইনওয়ার বিভাগের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930